০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত

  • আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 81

অনির্দিষ্টকালের জন্য বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত

‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদগামী ও রিয়াদফেরত নির্ধারিত ফ্লাইট ‘বিজি-৩৩৯’ এবং ‘বিজি-৩৪০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটগুলোর সময়সূচি বা পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে আগামীকাল (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

ফ্লাইট স্থগিতের ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। সহায়তার জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) অথবা কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী হালনাগাদ তথ্য বিমানের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনের কঠোরতা বোঝানো: স্বরাষ্ট্রমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত

আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬