০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, নিহত ২ বাংলাদেশি

  • আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 94

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, নিহত ২ বাংলাদেশি

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বাহিনীর চালানো হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরকার এ অবস্থান ব্যক্ত করে।

বিবৃতিতে জানানো হয়, মর্মান্তিক এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তায় রিয়াদে বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই সংকটকালীন সময়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে ঢাকা।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, নিহত ২ বাংলাদেশি

আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬