১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আমদানি করা ১৩৫ টন চালে মিলল ক্যানসারের উপাদান ‘আফলাটক্সিন’

  • আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 71

ভারতের আমদানি করা ১৩৫ টন চালে মিলল ক্যানসারের উপাদান ‘আফলাটক্সিন’

ভারত থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিতে চট্টগ্রাম বন্দরে আসা ১৩৫ টন চালে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ক্যানসারের উপাদান ‘আফলাটক্সিন’ বা ছত্রাকজনিত বিষের উপস্থিতি শনাক্ত হয়েছে। ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজে করে আসা এই চাল প্রাথমিক পরীক্ষায় ‘খাবার উপযোগী’ হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তীতে স্থানীয় কর্মকর্তাদের সন্দেহ ও নিম্নমান দেখে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বিশেষ ল্যাব পরীক্ষায় এই বিষাক্ত উপাদান ধরা পড়ে। আর্দ্র পরিবেশের কারণে চালে জন্ম নেওয়া এই ‘আফলাটক্সিন’ দীর্ঘমেয়াদে লিভারের মারাত্মক ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে ঘটনার গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) ওই চালের বিতরণ স্থগিত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

ভারতের আমদানি করা ১৩৫ টন চালে মিলল ক্যানসারের উপাদান ‘আফলাটক্সিন’

আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬