১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা: কৃষি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার হুমকি অসাধু সার ব্যবসায়ীর

  • আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 59

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা: কৃষি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার হুমকি অসাধু সার ব্যবসায়ীর

পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার জের ধরে বিপুল কুমার মল্লিক (৪৬) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার দীঘিরজান বাজারে এই হামলার শিকার হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার বিক্রি ও মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের যৌথ নেতৃত্বে সেখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক। তল্লাশিকালে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে ২ বস্তা ইউরিয়া, ৩.৫ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। অবৈধ সারের দোকান পরিচালনা করার দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে মোবাইল কোর্টের সদস্যরা স্থান ত্যাগ করার পর বিপুল কুমার মল্লিক বাজারে কেনাকাটা করতে গেলে বাবুল মোল্লা তার পথরোধ করে। অভিযানে সহায়তা করার অপরাধে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি ও শাটারের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। এতে ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবুল মোল্লা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, মোবাইল কোর্ট চলাকালেই অভিযুক্ত ব্যক্তি তার সাথে অসদাচরণ করেছিলেন। পরবর্তীতে তারা চলে গেলে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা চালান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, অবৈধ সারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কর্মকর্তা মারধরের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে অফিস খোলার পর সিদ্ধান্ত নেওয়া হবে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

প্যান্ট-অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, শাহজালালে আটক দুই যাত্রী

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা: কৃষি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার হুমকি অসাধু সার ব্যবসায়ীর

আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬