১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় সমবায় সমিতির নির্বাচনে প্রার্থীকে হুমকির অভিযোগ

‎বরগুনার পাথরঘাটায় কোড়ালিয়া হাজিরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মো. খলিলুর রহমানকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
‎নির্বাচনে অংশ না নিতে এবং বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগে সমিতির সাবেক সম্পাদক মো. মাহবুবুর রহমান বাদল খান ও বর্তমান সম্পাদক পদপ্রার্থী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ‎এ ঘটনায় গত ২৪ অক্টোবর পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খলিলুর রহমান। জিডি নম্বর ৯২২।
‎
‎উপজেলা সমবায় কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে খলিলুর রহমান উল্লেখ করেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ায় প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ২৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সামনে তাঁকে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাঁর বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।
‎
‎খলিলুর রহমানের অভিযোগ, প্রতিপক্ষের এমন আচরণের কারণে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। এতে তাঁর নির্বাচনে অংশগ্রহণ ও স্বাভাবিকভাবে প্রচারণা পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।
‎অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সভাপতি পদপ্রার্থী খলিলুর রহমান।
‎এ বিষয়ে অভিযুক্ত মো. মাহবুবুর রহমান বাদল খান ও মো. মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

26 October 2026

Spread the love
জনপ্রিয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর

পাথরঘাটায় সমবায় সমিতির নির্বাচনে প্রার্থীকে হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৮:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬