০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩৪ মামলার আসামি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করোটিয়ার খুদিরামপুর এলাকায় গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

এ সময় মিজান (৫০) নামে ৩৪ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন।

রবিবার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়,রবিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গরুবাহী পিকআপটির গতিরোধ করে। পিকআপটিতে ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯ নম্বরের একটি নীল রঙের গাড়িতে ৯টি গরু ছিল।

ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। বাকি একজনকে নামানোর জন্য ধস্তাধস্তি করছিলেন তারা। এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার মিজান একজন চিহ্নিত অপরাধী। দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে তাঁর বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

28 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজারে এনবিআরের নিবারক অভিযান: ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩৪ মামলার আসামি

আপডেট সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬