০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি মেডিকেল ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এটি অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চিকিৎসা সেবায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার, অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরের অধিনায়ক ও কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

14 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই-আগস্ট গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় ঘোষণা আগামীকাল

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

আর্মি মেডিকেল ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

আপডেট সময় : ০৮:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬