০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

  • আপডেট সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 106

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৭ বারের মতো পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিনেও এই মামলার সুরাহা না হওয়ায়, গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে মামলার তদন্তভার র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। একই সাথে টাস্কফোর্সকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে হাইকোর্টের বেঁধে দেওয়া সেই ছয় মাস সময়সীমা পার হওয়ার পর, তদন্তের অগ্রগতি উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আরও নয় মাস সময়ের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত নতুন করে ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। কিন্তু উচ্চ আদালতের দেওয়া সেই নির্ধারিত সময়ের মধ্যেও প্রতিবেদন দাখিল করতে পারেনি টাস্কফোর্স। ফলে গত বছরের ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট। সর্বশেষ গত ২৬ এপ্রিল উচ্চ আদালত এই মামলার তদন্ত শেষ করার জন্য টাস্কফোর্সকে পুনরায় আরও ছয় মাসের সময়সীমা বর্ধিত করেন।

15 September 2026

জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আপডেট সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬