স্বাস্থ্যখাতের বাজেটের একটি বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ‘ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, ক্যানসার প্রতিরোধে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের দীর্ঘসূত্রিতা দূর করার পাশাপাশি মেশিন ক্রয়ে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা স্বাস্থ্যখাতকে পিছিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই খাতে কারও কোনো গাফিলতি বরদাশত করা হবে না; গাফিলতি করলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে।
28 October 2026























