০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর আদালতে ৩ আইনজীবীকে মারধর: জেলা আইনজীবী সমিতির তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : ০৪:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 18

শরীয়তপুর আদালতে ৩ আইনজীবীকে মারধর: জেলা আইনজীবী সমিতির তদন্ত কমিটি গঠন

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আইনজীবী—সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা—এর ওপর হামলা, মারধর এবং একটি চেম্বার ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান এক ভিডিও বার্তায় জানান, কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো আইনজীবীর বিরুদ্ধে সমিতি বা রাষ্ট্রের গঠনতন্ত্র পরিপন্থী কাজের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি আইনজীবীদের সুরক্ষায় একটি বিশেষ আইন চালুর দাবিও জানান।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের শেখ হাসিনার জন্মদিন পালনের কর্মসূচির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে আইনজীবী সানোয়ার মল্লিককে মারধর এবং অন্য দুই আইনজীবীর চেম্বারে গিয়ে ভাঙচুর চালানো হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ দাবি করেন, পরিস্থিতি অস্থিতিশীল করার প্রতিবাদেই মিছিল করা হয়েছিল; মিছিল থেকে সংক্ষুব্ধ কেউ এতে জড়িয়ে থাকতে পারেন। পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত লিখিত অভিযোগ না পেলেও অভিযোগ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আহসানুর রহমান

শরীয়তপুর আদালতে ৩ আইনজীবীকে মারধর: জেলা আইনজীবী সমিতির তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৪:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬