০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল ভবনে বিএনপি নেতার নির্বাচনী ব্যানার: রামগতির স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষোভ ও বিতর্ক

  • আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 18

হাসপাতাল ভবনে বিএনপি নেতার নির্বাচনী ব্যানার: রামগতির স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষোভ ও বিতর্ক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সরকারি সাইনবোর্ডের ওপর স্থানীয় বিএনপি নেতার নাম ও রাজনৈতিক পরিচয়সংবলিত নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সাইনবোর্ডটিতে উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. জামাল উদ্দিনের ছবি, নাম ও রাজনৈতিক পদবি স্থান পেয়েছে। একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণায় হাসপাতালের নিরপেক্ষতা নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয় জনগণের মনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

অন্যদিকে ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অজ্ঞতা প্রকাশ করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার। তিনি জানান, ব্যানারটি লাগানোর বিষয়ে তাকে কেউ কিছুই জানায়নি এবং সরকারি হাসপাতালের ভেতরে এ ধরনের রাজনৈতিক ব্যানার টাঙানো পুরোপুরি অনুচিত। কর্তৃপক্ষের অজান্তে কে বা কারা সরকারি প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে এই ব্যানার টাঙিয়েছে, তা এখনও জানা না গেলেও বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

শরীয়তপুর আদালতে ৩ আইনজীবীকে মারধর: জেলা আইনজীবী সমিতির তদন্ত কমিটি গঠন

হাসপাতাল ভবনে বিএনপি নেতার নির্বাচনী ব্যানার: রামগতির স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষোভ ও বিতর্ক

আপডেট সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬