০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল ১ কেজির বেশি স্বর্ণসহ বিমানকর্মী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ১ কেজি ৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান চালায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

এনবিআর জানায়, গত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সহায়তা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে অভিযান চালানো হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ৫ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে এনবিআর। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়।

এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম রুটে বিদ্যুৎচালিত ট্রেনের যুগ শুরু, ব্যয় সাড়ে ১৪ হাজার কোটি টাকা

শাহজালাল ১ কেজির বেশি স্বর্ণসহ বিমানকর্মী আটক

আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬