০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, প্রধান শিক্ষককে শোকজ

  • আপডেট সময় : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 36

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, প্রধান শিক্ষককে শোকজ

পিরোজপুরের নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাদিম মাহমুদ স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পিরোজপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়।

ঘটনাটি ঘটে উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত ২৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান উপলক্ষে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা ৩০ প্যাকেট দুধ নিয়ে যান নাদিম ও তাঁর সঙ্গীরা। বিষয়টি জানাজানি হলে ৩০ সেপ্টেম্বর তিনি ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে ফেরত দেন এবং বাকি ৩ প্যাকেট খেয়ে ফেলার কথা স্বীকার করেন।

নাদিম মাহমুদের দাবি, দুধগুলো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল তা না জেনেই তাঁরা নিয়েছিলেন। অন্যদিকে, ঘটনাটি তাৎক্ষণিকভাবে শিক্ষা অফিসকে না জানিয়ে দেরিতে অবগত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

রাড্ডায় ভাঙচুর: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ গ্রেফতার

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, প্রধান শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬