বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক কর্মকর্তারা বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদানসংক্রান্ত নথিপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা। সংগৃহীত নথিপত্রগুলো বিস্তারিত পর্যালোচনা শেষে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
27 October 2026






















