০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবপুরে মাদকমুক্ত অভিযান বন্ধ কেন: রাহাত হোসেনের প্রশ্ন

নারায়ণগঞ্জের কুতুবপুর এলাকায় মাদক, সন্ত্রাস এবং বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জোরালো ও সাঁড়াশি অভিযান না হওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, প্রভাবশালী ‘রাঘববোয়াল’দের ভয়ে প্রশাসন কি কুতুবপুরে অভিযান চালাতে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গোপন কারণ রয়েছে?
​সম্প্রতি কুতুবপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রাহাত হোসেন বলেন, “কুতুবপুরে ঠিকমতো মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী এবং বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযান দেওয়া হয় না। এর কারণ কী? সাধারণ মানুষের মনে আজ এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে যে, বড় বড় রাঘববোয়ালদের রক্ষার্থেই কি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে?”
​তরুণ এই নেতা অত্যন্ত জোরালো কণ্ঠে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আজও যদি চিহ্নিত সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ীরা কুতুবপুরের মাটিতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তবে তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
​রাহাত হোসেন অবিলম্বে কুতুবপুরের প্রতিটি ওয়ার্ডে লুকিয়ে থাকা চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার জোরালো দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

10 October 2026

Spread the love
জনপ্রিয়

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুতুবপুরে মাদকমুক্ত অভিযান বন্ধ কেন: রাহাত হোসেনের প্রশ্ন

আপডেট সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬