০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই কোনো এক সময়ে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করবেন। একই সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
হুমায়ুন কবির বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে সরকার সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখতে পারে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে সব সময় অগ্রাধিকার পাবে বলে জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানায়। বাংলাদেশ চায়, দেশটির কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হোক।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

10 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬