০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুত করা হয়েছিল বলে জানিয়েছে অধিদপ্তর।

বুধবার ভোরে কসবা উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় ছয়টি পাটের বস্তা ও দুটি সিনথেটিক বস্তা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার ৪০টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে গাঁজা ছিল।

অধিদপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় লুকিয়ে রাখা হতো। পরে রাতের অন্ধকারে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

28 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

১৬১১১ নম্বরে ফোন, মাঝনদীতে অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬