০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকি নতুন বাজার-পবিপ্রবি গেটের সংযোগ সড়ক যেন দুর্ভোগের ফাঁদ ‎

দুমকি নতুন বাজার-পবিপ্রবি গেটের সংযোগ সড়ক যেন দুর্ভোগের ফাঁদ ‎দুমকি নতুন বাজার-পবিপ্রবি গেটের সংযোগ সড়ক যেন দুর্ভোগের ফাঁদ ‎

সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

‎সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

‎রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও বিপজ্জনক হয়ে ওঠে।

‎স্থানীয়দের ভাষ্য, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। তখন সড়কটি দেখে মনে হয় যেন ছোটখাটো জলাশয়। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন পবিপ্রবির কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কের খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে জানান তারা।

‎শুধু যাতায়াতের দুর্ভোগ নয়, সড়কের বেহাল দশার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। সড়কের দুই পাশে রয়েছে পাঁচটি ব্যাংক, একাধিক এটিএম বুথ ও শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

‎ ব্যবসায়ীদের দাবি, সড়কের করুণ অবস্থার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। ফলে অনেক প্রতিষ্ঠানের বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে।

‎নেছার উদ্দিন বলেন, “রাস্তা খারাপ হওয়ার কারণে দোকানে কাস্টমার আসে না। বেচাকেনায় ধস নেমেছে। দোকানে যা বিক্রি হয়, তা দিয়ে ঘরভাড়া ও বিদ্যুৎ বিল দিতেই কষ্ট হচ্ছে।

‎পথচারী সোহাগ মৃধা বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তাটির খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় মাঝেমধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।

‎অটোচালক জামাল বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করলে গাড়ি দ্রুত নষ্ট হয়ে যায়। রোগী নিয়ে যাতায়াত করাও কঠিন। যাত্রীরাও এই পথে গাড়িতে উঠতে চান না।

‎পবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, “দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনের সড়কের এমন বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বলেন, “রাস্তাটির বিষয়ে আমরা অবগত। দ্রুত সংস্কারের জন্য এলজিইডি ও সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই কাজ শুরু হবে।

‎স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করা হোক।

13 September 2026

দুমকি নতুন বাজার-পবিপ্রবি গেটের সংযোগ সড়ক যেন দুর্ভোগের ফাঁদ ‎

জনপ্রিয়

সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি,গ্রেফতার ৫

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

দুমকি নতুন বাজার-পবিপ্রবি গেটের সংযোগ সড়ক যেন দুর্ভোগের ফাঁদ ‎

আপডেট সময় : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬