১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি

  • আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 38

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি

দেশে হাম ও হামের উপসর্গজনিত সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু নিশ্চিত হওয়ায় এ রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের তথ্য জানানো হয়।

প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১ হাজার ২ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে মারা গেছে ১০০ শিশু, আর বাকি ৯০২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সঙ্গে গত এক দিনে আরও ১ হাজার ১৮৮ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টারিসপোর্টে ৬৯ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং ১ হাজার ১১৯ জন উপসর্গ নিয়ে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের চাপ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৯৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জন। এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

13 September 2026

জনপ্রিয়

‘অপহরণ’ বলে ছড়ানো ভিডিওটি খণ্ডিত, পূর্ণাঙ্গ ফুটেজে দেখা গেল বস্তা থেকে বেরিয়ে রিকশায় নজরুল!

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি

আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬