০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০, ৯ জন ঢাকায় স্থানান্তর

  • আপডেট সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 35

কুমিল্লায় শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০, ৯ জন ঢাকায় স্থানান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। জানা গেছে, বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাসে করে তারা কক্সবাজারের দিকে রওনা হন। পথে ভোরের দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে ৪০ জন যাত্রী বহনকারী বাসের একটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অর্ধেক শিক্ষার্থী আঘাত পান।

দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

ঘটনার বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি গুরুতর ৯ জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

14 September 2026

জনপ্রিয়

এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতিতে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে: ধীরগতির আহ্বান গবেষক ও বিশ্বনেতাদের

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

কুমিল্লায় শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০, ৯ জন ঢাকায় স্থানান্তর

আপডেট সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬