০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্তে ২৫-৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি ও গ্রামবাসী

  • আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 30

বিরামপুর সীমান্তে ২৫-৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি ও গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে। তবে বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীদের যৌথ ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতির মুখে বিএসএফ সদস্যরা ওই নাগরিকদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায়। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ সদস্যরা রাতে ভারতের কাঁটাতারের বেড়া পার করে কয়েকজন নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার দিয়ে আশপাশের মানুষকে সতর্ক করেন। পরে বিজিবি সদস্য ও গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।

এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় পুরুষ ও নারী প্রহারায় অংশ নিয়েছেন, এমনকি অনেককে লাঠিসোটা হাতে পাহারারত অবস্থায় দেখা গেছে। বিজিবি ও গ্রামবাসী যৌথভাবে সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

15 September 2026

জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বিরামপুর সীমান্তে ২৫-৩০ ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি ও গ্রামবাসী

আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬