০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

  • আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 25

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় মামুন ও বিথী নামের এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নয়তলার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ৯৯৯-এ (জাতীয় জরুরি সেবা) ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে কিশোর গ্যাংয়ের মূলহোতা এটিএম বুথের নিয়ন্ত্রক ও মাদক কারবারি জাকিরসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।
​ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, গুদারাঘাট এলাকায় অনেক রাতে গ্যাস আসায় গৃহিণী বিথী রান্না করছিলেন। এ সময় অপরিচিত কিছু লোক বাড়ির ভেতরে কয়েকবার প্রবেশ করলে তিনি কারণ জানতে চান। তারা কোনো উত্তর না দিয়ে বাইরে চলে যায়। পরে বিষয়টি তিনি তার স্বামী মামুনকে জানান এবং বাইরে চোর-ডাকাত বা সন্দেহভাজন কিছু আছে কি না দেখতে বলেন।
​স্বামী মামুন ঘর থেকে বাইরে বের হওয়ামাত্রই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। চিৎকারে স্ত্রী বিথী বাইরে এসে দেখেন, জাকিরসহ কয়েকজন মিলে তার স্বামীকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন। এ সময় বিথী তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে জাকিরের হাতে থাকা চাপাতির কোপে তিনি মারাত্মকভাবে রক্ষা পেলেও তার হাতে দুটি কোপের জখম হয়। অন্যদিকে, লোহার রড ও হাতুড়ির আঘাতে গুরুতর জখম হন তার স্বামী মো. মামুন।
​আহত মামুন অভিযোগ করে বলেন, “কয়েক দিন আগেও কিশোর গ্যাংয়ের মূলহোতা জাকির আমার ওপর আক্রমণ করেছিল, যার বিষয়ে আমি শাহআলী থানায় লিখিত অভিযোগ করেছিলাম। আজ আবারও জাকির বাহিনী আমাদের ওপর অতর্কিত এই হামলা চালিয়েছে।”
​তিনি আরও জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে চিড়িয়াখানার দেওয়ালঘেঁষে অবস্থিত এটিএম বুথ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার গ্যাংয়ের মাধ্যমেই ওই এলাকায় ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকের রমরমা ব্যবসা পরিচালিত হচ্ছে। মামুন অতীতে পুলিশের সোর্সের কাজ করায় জাকিরের গ্যাংয়ের ধারণা, পুলিশকে গোপন তথ্য দিয়ে তাদের লোকজনকেই তিনি ধরিয়ে দিচ্ছেন-এই আক্রোশ থেকেই মূলত তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে।
​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে কিশোর গ্যাংয়ের মূলহোতা জাকির ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

30 October 2026

Spread the love
জনপ্রিয়

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন নওগাঁর রেজা

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬