১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৩ কার্টন সিগারেট জব্দসহ ৭ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এলাকায় শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে পৃথক তিনটি অভিযান চালায় এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) ও এম. এ. মতিন (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের নামে বিমানবন্দর থানায় শনিবার পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে।’

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় তিনটি মামলা করা হয়েছে।

3 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

শাহজালাল বিমানবন্দরে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

আপডেট সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬