রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩,মাদক মামলায় ১,চুরি মামলার ১,মারামারি মামলায় ১ সহ ডিএমপি ২৪ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-ফারুক (২২), তুহিন (২৬), আকবর হোসেন সোহাগ (৩২), সাজিম (৩০), হাসান ব্যাপারী (২০), মিরাজ (২২), মিজানুর রহমান (২৬), ইমন (১৮), শহিদ (২৩), সাব্বির (১৯), কাদের ইসলাম (৩০), রাজু (১৯),আসিফ (১৮), শিহাব (১৯), লিখন (২৩), রিফাত (২১), রাফি (২০), আসিফ (২১), আনোয়ার (২৪), তানজিম (২০),আরিফ (২০),মোশারফ ওরফে হুমায়ুন (৩১),ফারহান (২২), সোহেল (৩৫), আব্দুল্লাহ শান্ত (৩২), সুমন (২০), রিফাত (২২), মুশফিকুর রহিম (১৮), সাইমন (২৮) ও সাইদুল ইসলাম (৩০)।
গ্রেফতারকালে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া গাঁজাসহ ১পাতা হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (২ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























