১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগ হাসপাতাল থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, আনসার সদস্যদের তৎপরতায় পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিখোঁজ হওয়া এক কিশোরীকে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের উপস্থিতিতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (৫ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক এ তথ্য জানান। এসময় উদ্ধার অভিযানে অংশ নেন এপিসি মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য মো.কাউসার আহমেদ।

পিসি মো. আমিনুল হক জানান, ঘটনাটি ৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে। হাসপাতালের ২ নম্বর শিশু ওয়ার্ডের ৫৫ নম্বর বেডে চিকিৎসাধীন প্রায় তিন বছর বয়সী এক শিশুর সঙ্গে থাকা তার বড় বোন সৌরভী আক্তার (১৩) নিখোঁজ হয়ে যায়। পরে তার বাবা-মা হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. আমিনুল হকের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পিসি মো. আমিনুল হক অভিযোগকারীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হাসপাতালের ক্যানটিনের এক ওয়েটার কিশোরীকে সঙ্গে নিয়ে চলে যান।

পরে ক্যানটিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সব ওয়েটারকে উপস্থিত করা হলে মো. আব্দুল্লাহ কাজী (২০) নামে এক কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়ে। পরে তার এক সহযোগীকে আটক করা হলে ঘটনার সত্যতা প্রকাশ পায়।

পরদিন ৫ জুলাই সকালে আব্দুল্লাহ কাজী তার বাবাকে সঙ্গে নিয়ে কিশোরীকে আনসার ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও শেরেবাংলা নগর থানার পুলিশকে জানানো হলে পুলিশের উপস্থিতিতে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত হন।

পরে মেয়েটির বাবা-মায়ের অনুরোধে থানায় মামলা না করে পুলিশের উপস্থিতিতেই কিশোরী সৌরভী আক্তারকে তার বাবা-মায়ের কাছে এবং আব্দুল্লাহ কাজীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

17 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

হৃদরোগ হাসপাতাল থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, আনসার সদস্যদের তৎপরতায় পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ১১:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬