০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১০ এর অভিযান: রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

র‌্যাব-১০ এর অভিযান: রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটকর‌্যাব-১০ এর অভিযান: রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গত বুধবার (৫ আগস্ট) পরিচালিত এসব অভিযানে তাদের কাছ থেকে দু’টি অত্যাধুনিক বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র‌্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোঃ মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১টি বিদেশী স্টার্লিং সাব-মেশিনগান, ২টি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরবর্তীতে একই রাতে পৌনে ১০টায় গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রিজ এলাকা থেকে অপর সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একাধিক দেশীয় অস্ত্র এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

1 October 2026

র‌্যাব-১০ এর অভিযান: রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

Spread the love
জনপ্রিয়

হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা মেডিকেল সেন্টার পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

র‌্যাব-১০ এর অভিযান: রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬