রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আলম মিয়া (৩০), মোহাম্মদ মুছা (৩৩) ও আব্দুল্লাহ (৪০)।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইউটার্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
16 October 2026























