০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিদর্শকের দুই হাত কুপিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেফতার ২

খুলনায় ছিনতাইকালে পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কবজির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গ্রেফতার অপর আসামি হলেন মো. ইব্রাহিম গাজী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৬ পক্ষ থেকে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি বলেন, গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩)। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাঁর পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আসামিদের বিষয়ে তিনি জানান,গ্রেফতার মিরাজ ওরফে স্পিকার মিরাজের অপরাধের পূর্ববর্তী তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় তাঁর বিরুদ্ধে গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিরাজ ও ইব্রাহিম ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। তাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।

16 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বিএসএফের হতে আটককৃত দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

পুলিশ পরিদর্শকের দুই হাত কুপিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬