০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 14

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অপু মাঝি (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসটির নিচে ঢুকে যায় এবং চালক অপু মাঝি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, দুর্ঘটনার পর ঘাতক হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

16 October 2026

Spread the love
জনপ্রিয়

মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬