মেহেরপুর সিপিএসসি, মেহেরপুর ক্যাম্প, র্যাব-১২-এর একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন ৩নং সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে র্যাব সদস্যরা ঘটনা সাথে জড়িত ১ জন মাদককারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫৪২ বোতল নিষিদ্ধ স্ক্যার্ফ সিরাপ, ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ, মাদক বিক্রির নগদ ১৬,৭৫,০০০/- (ষোল লক্ষ পঁচাত্তর হাজার) টাকা এবং অপরাধে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
24 September 2026























