০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকিতে অনলাইন এডিটরস ফোরামের উদ্বেগ, আইনি ব্যবস্থার দাবি

  • আপডেট সময় : ১২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 18

‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকিতে অনলাইন এডিটরস ফোরামের উদ্বেগ, আইনি ব্যবস্থার দাবি

অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদ সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিনিধি এস এম মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও দাবির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফোরাম উল্লেখ করে, যেকোনো গণমাধ্যমের ওপর এ ধরনের সাইবার হামলার হুমকি স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য এক বড় অন্তরায়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

24 September 2026

জনপ্রিয়

ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে গুলশানে ট্রাফিক পুলিশের অভিযান

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকিতে অনলাইন এডিটরস ফোরামের উদ্বেগ, আইনি ব্যবস্থার দাবি

আপডেট সময় : ১২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬