০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে প্রেমিকের কো*পে তরুণীর হাত বি*চ্ছি*ন্ন, আ*হত বাবা-মা

মেহেরপুর শহরে গভীর রাতে প্রেমিকার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও মা। ঘটনার পর থেকে অভিযুক্ত সায়ন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্মৃতি খাতুন (১৭) ওই এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় স্মৃতির চিৎকার শুনে বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন ছুটে এলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। পরে সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্মৃতি, তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নৃশংস হামলার পর অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।

24 September 2026

জনপ্রিয়

ডিএমপিতে তিন পরিদর্শকের বদলি, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মেহেরপুরে প্রেমিকের কো*পে তরুণীর হাত বি*চ্ছি*ন্ন, আ*হত বাবা-মা

আপডেট সময় : ০২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬