০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্ট গার্ড স্টেশনের একটি দল তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা, অর্থাৎ প্রায় ৮ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

নবাবগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন

মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক

আপডেট সময় : ১০:৪২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬