০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 109

বিদেশ সফর শেষে দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে নিজের প্রথম বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সোয়া ১২টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে যান। সেখানে তিনি তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর বাবা ও মায়ের কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

14 September 2026

দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়

ফ্যাসিস্ট ও গুপ্তরা পরিকল্পিতভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬