০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৩১ দেশের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত: সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রধান ভরসা

  • আপডেট সময় : ০৭:১০:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 41

বাংলাদেশসহ ৩১ দেশের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত: সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রধান ভরসা

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) বা একাধিকবার প্রবেশ সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন এই নীতির ফলে এখন থেকে সাধারণ পর্যটকদের জন্য মূল বিকল্প হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে।

এই নতুন নিয়মের ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিজিট ভিসায় এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আর ঢালাওভাবে থাকছে না। ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন কোন দেশের ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকাও যুক্ত করা হয়েছে।

তবে ভ্রমণ উদ্দেশ্যভেদে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই শর্ত শিথিল রাখা হয়েছে। কোনো বিদেশি নাগরিক যদি ব্যবসা, চিকিৎসা গ্রহণ, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ কিংবা ওয়েডিং ট্যুরিজমের (বিয়ে সংক্রান্ত ভ্রমণ) মতো বিশেষ প্রয়োজনে আসেন, তবে তারা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এই পরিবর্তনটি কেবল ভিজিট ভিসা বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য দেশের প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা চাকরি সংক্রান্ত ভিসায় এর কোনো প্রভাব পড়বে না।

15 September 2026

জনপ্রিয়

দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বাংলাদেশসহ ৩১ দেশের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত: সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রধান ভরসা

আপডেট সময় : ০৭:১০:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬