০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরাপুলে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) ও মো. জাহিদুর রহমান (২২)।

রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা মেডিকেল সেন্টার পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

ফকিরাপুলে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬