০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৩ মিনিটে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।

রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে প্রায় ২৪ মিনিটের চেষ্টায় রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

21 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬