রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার।
এদের মধ্যে চুরি মামলায় ১,না: শিশু মামলায় ১,পরোয়ানা -৫ জন( পরোয়ানা তামিল সংখ্যা ৭ টি) এবং অন্যান্য আইনে -২১ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সুমন (২৬),হাসান আলী (৪২),কারেন মনির (৩৯),সাজ্জাদ (২৭),সুমন (২৫),আশফাকুস সামাদ (৩৮), ইমন (৩০),বাবুল (২২),আজিজুল (৪৫),পারভেজ (২৪),
স্বপন (৩২), মোকছেদ (২৭),হানিফ (৩০),হাইউল (৩৫),রিয়াজ (৩২), আকাশ (২৩),শাকিল (২৮),লটারী ফারুক (৩৮), জাকিরুল (২১), সাব্বির (২৩),তপু (৩২),নুর আলম বাবু (২৫), তানভীর (১৯),সেলিম (৫৬),সুজন (২৬),সাগর (২০), মাইনউদ্দিন (১৯) ও নয়ন (২০)।
গ্রেফতারকালে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ পাতা হেরোইন,৪ পুরিয়া গাঁজাসহ যাহার ওজন ৮ গ্রাম ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (১৯ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























