০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি ছাত্রদল সভাপতির পদ স্থগিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন করেছেন ।

‎এর আগে, ২০২৫ সালের ১৪ মার্চ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটিতে মো. জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি এবং সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক করা হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
‎তবে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে কোন ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
‎

10 October 2026

Spread the love
জনপ্রিয়

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি ছাত্রদল সভাপতির পদ স্থগিত

আপডেট সময় : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬