০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন

  • আপডেট সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 22

মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন

চিকিৎসা শেষে প্রায় এক মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা ও ফলোআপ শেষে মির্জা আব্বাস এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার উদ্দেশে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে যান। তারও আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি প্রথম দফায় দেশে ফিরেছিলেন। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেখানে জরুরি অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

16 October 2026

Spread the love
জনপ্রিয়

পুলিশ পরিদর্শকের দুই হাত কুপিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেফতার ২

মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন

আপডেট সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬