০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকৃত ভিডিওর বিতর্কের মাঝেই দেবীর সাজে মুগ্ধতা ছড়ালেন পরীমনি

  • আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 77

বিকৃত ভিডিওর বিতর্কের মাঝেই দেবীর সাজে মুগ্ধতা ছড়ালেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি একটি টিভি চ্যানেলের পেজে প্রকাশিত বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে ও সঠিক ভিডিও চেনার উপায় জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে সেই বিতর্ক ও সমালোচনা সরিয়ে রেখে এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে ভক্তদের সামনে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।

শারদীয় দুর্গাপূজার আবহে গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। দেবীর সাজে সাজানো এই ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। উৎসবের আবহ, পরীমনির হাসি ও তার এই ইতিবাচক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে।

বিতর্ক সরিয়ে রেখে নিজের অভিনয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামক একটি ওয়েব ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও চিত্রনায়ক নিরব।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রিক্রুটিং লাইসেন্স পেল ‘প্রান্তিক শক্তি লিমিটেড’

বিকৃত ভিডিওর বিতর্কের মাঝেই দেবীর সাজে মুগ্ধতা ছড়ালেন পরীমনি

আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬