০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি: ২ হাজার থেকে দরাদরিতে ৭০০ টাকা নিলেন জাজিরার এএসআই

  • আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 47

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি: ২ হাজার থেকে দরাদরিতে ৭০০ টাকা নিলেন জাজিরার এএসআই

শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন মো. রবিন মাদবর (২৩) নামের এক রাজমিস্ত্রি। অনলাইনে আবেদনের পর তদন্তের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম তার কাছে ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। রবিন নিজের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে আকুতি-মিনতি করলে দরাদরির একপর্যায়ে ১ হাজার টাকা এবং শেষ পর্যন্ত ৭০০ টাকায় রফা হয়। টাকা লেনদেন ও এএসআই নাজিমের অশালীন ভাষা ব্যবহারের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এএসআই নাজিম। অন্যদিকে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, বিষয়টির সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় নিষিদ্ধ সংগঠনের যুবলীগ সভাপতি হেলাল উদ্দিন গ্রেফতার

পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি: ২ হাজার থেকে দরাদরিতে ৭০০ টাকা নিলেন জাজিরার এএসআই

আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬