১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পটুয়াখালীতে অপহৃত শিশু ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, প্রবাসী গ্রেপ্তার

দুমকিতে ১২ বছরের শিশুকে অপহরণ, আট ঘণ্টায় উদ্ধার গ্রেপ্তার-১

পটুয়াখালীর দুমকিতে ১২ বছরের এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগে মো. শাহ জামাল (৪১) নামে এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহ জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি প্রায় তিন মাস আগে দেশে ফেরেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে ফেসবুকে শিশুটির মায়ের সঙ্গে পরিচিত হন শাহ জামাল। পরে গত ২৬ সেপ্টেম্বর তিনি শিশুটির বাড়িতে বেড়াতে যান এবং বাবার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন উপহার দিয়ে পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ জামাল নিজ বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় পরিবারের অগোচরে তাঁর উপহার দেওয়া ফোনটি নিয়ে নেন। এরপর খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের অটোরিকশা স্ট্যান্ডে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে পাগলা মোড় বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখান থেকে বিকেল ৫টার দিকে চট্টগ্রামগামী বাসে ওঠেন। শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনেরা শাহ জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুমকি থানায় নিখোঁজের বিষয়টি জানান।

ঘটনার খবর পেয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশে দুমকি থানা ও ডিবির একাধিক দল অভিযানে নামে। পাগলা মোড় ও পায়রা সেতুর টোল প্লাজাসহ আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর দুমকি থানার একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়ে এসআরবি-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা মো. নেছার উদ্দিনের আবেদনের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহ জামাল অপরাধ স্বীকার করেছেন এবং ঘটনায় অন্য কোনো সহযোগী ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

পটুয়াখালীতে অপহৃত শিশু ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার, প্রবাসী গ্রেপ্তার

দুমকিতে ১২ বছরের শিশুকে অপহরণ, আট ঘণ্টায় উদ্ধার গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৮:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬