০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 82

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেলরের ৮১ ও ক্রেইগ আরভিনের ৯৩ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩টি এবং শরিফুল ইসলাম ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ঝোড়ো সূচনায় বাংলাদেশ পাওয়ার প্লেতে ২ উইকেটে ৬৬ রান তোলে। কিন্তু তানজিদ ৩৮ বলে ৪৬ রান করে ফিফটি হাতছাড়া করার পরই ধস নামে ব্যাটিং লাইনে। অধিনায়ক তাওহীদ হৃদয় (১৩), নাজমুল হোসেন শান্ত (৪), মোসাদ্দেক হোসেন ও সাইফ হাসান দ্রুত বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।

শেষের দিকে রিশাদ হোসেনের ২৩ ও তাসকিন আহমেদের কিছু বাউন্ডারিতে কেবল হারের ব্যবধানই কমেছে। ব্র্যাড ইভান্সের ৪ উইকেট এবং সিকান্দার রাজার বোলিং তোপে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রিক্রুটিং লাইসেন্স পেল ‘প্রান্তিক শক্তি লিমিটেড’

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬