১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার খোকসায় নিষিদ্ধ সংগঠনের যুবলীগ সভাপতি হেলাল উদ্দিন গ্রেফতার

কুষ্টিয়ার খোকসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ৩নং বেতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: হেলাল উদ্দিনকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বেতবাড়ীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন বেতবাড়ীয়া ইউনিয়নের জাগলবা গ্রামের মৃত নিয়ামত আলী শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বেতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

কুষ্টিয়ার খোকসায় নিষিদ্ধ সংগঠনের যুবলীগ সভাপতি হেলাল উদ্দিন গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬