০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 27

কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মার্জিনা আক্তার।

সভা শেষে প্রধান অতিথি স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করেন। এ ছাড়া সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং নিজেও একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে জেলা প্রশাসক কালকিনি থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ও তদন্ত কর্মকর্তা অরবিন্দ শাহা।

পরে জেলা প্রশাসক উপজেলার ১ নম্বর কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সামনে গান ও নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রিক্রুটিং লাইসেন্স পেল ‘প্রান্তিক শক্তি লিমিটেড’

কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬