০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে কাঁচা মরিচ আমদানি, কমতে পারে দাম

  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 43

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে কাঁচা মরিচ আমদানি, কমতে পারে দাম

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর থেকেই আমদানিকারকরা এলসি খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন এবং প্রক্রিয়া শেষে আজ সোমবার বিকালের মধ্যেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে মরিচক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ভারত থেকে আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন এবং সরকার তা মঞ্জুর করায় দ্রুতই আমদানিকৃত মরিচ দেশে পৌঁছাবে, যার ফলে বাজারে দাম অনেকটা কমে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান যে, সরকারের অনুমতি পাওয়ার পর হিলি বন্দরের ১০ জন আমদানিকারক এখন আনুষ্ঠানিকভাবে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই হিলি স্থলবন্দর দিয়েই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

বিসিএসে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে কাঁচা মরিচ আমদানি, কমতে পারে দাম

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬