০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেবা বাড়াতে দুই ভাগে বিভক্ত ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট

  • আপডেট সময় : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 81

সেবা বাড়াতে দুই ভাগে বিভক্ত ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট

গ্রাহকসেবা আরো সহজ ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটকে ভেঙে দুই ভাগে বিভক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন গঠিত কমিশনারেট দুটি হলো—ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট এবং ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট। এনবিআর সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট পৃথক আদেশের মাধ্যমে নতুন এই দুই কমিশনারেটের কাজের অধিক্ষেত্র বা এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা। পাশাপাশি ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা এর অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া ডিএমপি এলাকার আদাবর, আজমপুর, বংশাল, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, চকবাজার, দারুস সালাম, ডেমরা, ধানমণ্ডি, গেন্ডারিয়া, হাজারীবাগ, কদমতলী, কাফরুল, কলাবাগান, কামরাঙ্গিরচর, কালিগঞ্জ, খিলক্ষেত, কোতোয়ালি, লালবাগ, মিরপুর মডেল, মোহাম্মদপুর, মতিঝিল, নিউমার্কেট, পল্লবী, পল্টন, পান্থপথ, রমনা, সবুজবাগ, শাহআলী, শাহবাগ, শেরেবাংলা নগর, শ্যামপুর, সূত্রাপুর, তেজগাঁও শিল্প এলাকা, ভাটারা ও ওয়ারী থানাও দক্ষিণ বন্ড কমিশনারেটের আওতাধীন থাকবে।

অন্যদিকে, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের অধীন করা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও গাজীপুর জেলাকে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তরা পূর্ব ও পশ্চিম থানা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, তেজগাঁও, রামপুরা, বাড্ডা এবং গুলশান থানা এই উত্তরের কমিশনারেটের আওতায় পরিচালনা করা হবে।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক

সেবা বাড়াতে দুই ভাগে বিভক্ত ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট

আপডেট সময় : ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬