০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকল্প শেষ হলে ঢাকা পাবে দৈনিক ৫০ কোটি লিটার পানি: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 60

আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে : মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’-এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ পুরোপুরি সম্পন্ন হবে এবং এটি চালু হলে ঢাকা মহানগরীতে দৈনিক অতিরিক্ত ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।

আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

প্রকল্পের বর্তমান অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ সমাপ্ত হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এভাবে সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠের পানির ওপর নির্ভরতা বাড়ানোর দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

ঢাকাবাসীর পানির চাহিদা মেটাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ‘প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আমরা আরেকটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছি। সেখান থেকেও আরও ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। এই দুটি প্রকল্প সম্পন্ন হলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিবেশবান্ধব উদ্যোগের ফলে ঢাকার প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সাথে এটি শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলা করতে এবং ঢাকার দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

14 September 2026

প্রকল্প শেষ হলে ঢাকা পাবে দৈনিক ৫০ কোটি লিটার পানি: মির্জা ফখরুল

জনপ্রিয়

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

প্রকল্প শেষ হলে ঢাকা পাবে দৈনিক ৫০ কোটি লিটার পানি: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬