০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নামা শ্যামপুরে গ্যাস সংকটের স্থায়ী সমাধান দাবিতে তিতাস অফিসে স্মারকলিপি প্রদান

  • রাহাদ হোসেন
  • আপডেট সময় : ০৮:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 30

নামা শ্যামপুরে গ্যাস সংকটের স্থায়ী সমাধান দাবিতে তিতাস অফিসে স্মারকলিপি প্রদান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৮ নং ওয়ার্ডের নামা শ্যামপুর এলাকায় দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘নামা শ্যামপুর সচেতন নাগরিক ৫৮ নং ওয়ার্ড’-এর উদ্যোগে রায়েরবাগ তিতাস গ্যাস কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে গ্যাস সংকটের দীর্ঘমেয়াদী নিরসন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ৮ দফা দাবি উত্থাপন করেন সাধারণ গ্রাহক ও স্থানীয় নাগরিকরা।

এলাকাবাসীর অভিযোগ, ইতিপূর্বেও একাধিকবার একই সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি দেওয়া হলেও তিতাস কর্তৃপক্ষ দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। আজকের কর্মসূচি চলাকালে রায়েরবাগ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ে অফিসে অনুপস্থিত পাওয়া যায়। তবে ঢাকা রাজস্ব বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা কার্যালয়ে উপস্থিত ছিলেন।

নাগরিকদের স্মারকলিপি গ্রহণ শেষে তিনি আন্দোলনকারীদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন এবং উদ্ভূত সংকট সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস দেন। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের প্রেক্ষাপটে এলাকাবাসীর প্রত্যাশা—কর্তৃপক্ষ এবার কেবল মৌখিক আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে নামা শ্যামপুরের গ্যাস সমস্যার একটি স্থায়ী ও টেকসই সমাধান করবে।

27 September 2026

জনপ্রিয়

সন্ত্রাসী হামলার শিকার রাড্ডা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী: ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নামা শ্যামপুরে গ্যাস সংকটের স্থায়ী সমাধান দাবিতে তিতাস অফিসে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬